ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হোয়াইট হাউজে মুসলিমদের সঙ্গে ট্রাম্পের ইফতার

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:৫০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:৫০:২৪ অপরাহ্ন
হোয়াইট হাউজে মুসলিমদের সঙ্গে ট্রাম্পের ইফতার
পবিত্র রমজানে মুসলিমদের জন্য হোয়াইট হাউজে ইফতারে আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইফতারের নৈশভোজে অংশ নিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করছে। খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কূটনৈতিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ওপর ভিত্তি করেই এমনটা হয়েছে। কিন্তু সবাই বলেছিল এটা অসম্ভব হবে। তিনি ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।




প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন আমরা সেগুলো পূরণ করা শুরু করতে যাচ্ছি। রেকর্ড সংখ্যায় তাকে ভোট দেওয়ার জন্য আমেরিকান মুসলিমদের ধন্যবাদ জানান ট্রাম্প এবং বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে আপনাদের পাশে থাকব।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প গাজাকে অবকাশকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে এই অবরুদ্ধ উপত্যকার ফিলিস্তিনিদের স্থানচ্যুতির জন্য বারবার চাপ দিয়ে দেশে এবং বিদেশে মুসলিমদের ক্ষুব্ধ করেছেন। তবে ট্রাম্পের এমন প্রস্তাবকে জাতিগত নিধন হিসেবে দেখছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো।


এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (আনরোয়া) জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কোনো সহায়তা প্রবেশ করেনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও এক লাখ ১৩ হাজার ৯১০ জন। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা