ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০২:২১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০২:২১:৫০ অপরাহ্ন
রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন বা ৭ দশমিক ৩ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতি ডলার ১২১ টাকা ৪৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকা।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ওই অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।



রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার পর সৃষ্ট উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তার এ ঘোষণা এলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী ব্যয়ের সঙ্গে জড়িত রয়েছেন। ডব্লিউএফপির মাধ্যমে খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া হবে। দশ লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া হবে। আমাদের আন্তর্জাতিক অংশীদারদের এ ধরনের জীবন রক্ষাকারী সহায়তার বোঝা ভাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।




এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য জরুরি খাদ্য, পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হবে।


প্রতিবেশী মিয়ানমারের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলার বিভিন্ন শিবিরে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’