ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০৩:২৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০৩:২৮:৩৭ অপরাহ্ন
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম
হাসপাতাল থেকে বাসায় ফিরলেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ২৪ মার্চ ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের শরণাপন্ন হয়েছিলেন তিনি। চিকিৎসকদের কল্যাণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরেছেন তিনি।


শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম। আগের দিনই তার সুস্থতা নিয়ে সুসংবাদ দিয়েছিলেন সেখানকার চিকিৎসকরা।

 
এর আগে গত ২৪ মার্চ সাভারে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অস্বস্তি বৃদ্ধি পেলে নিজের গাড়িতেই পার্শ্ববর্তী কেপিজে হাসপাতালে যান এই তারকা। এরপর পুনরায় মাঠে ফিরে আসেন। তাকে ঢাকায় ফিরিয়ে নিতে বিকেএসপিতে হেলিকপ্টারও উড়িয়ে আনা হয়। কিন্তু দ্বিতীয় দফায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তাকে আর হেলিকপ্টারেও ওঠানো সম্ভব হয়নি। ফলে ফের কেপিজে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা ২২ মিনিট সিপিআর এবং ৩টি ডিসি শক দিয়ে তামিমকে চিকিৎসা দেয়ার মতো অবস্থায় নিয়ে আসেন। এরপর তার এনজিওগ্রাম করা হয় এবং ব্লক হয়ে যাওয়া ধমনিতে রিং (স্টেন্ট) বসানো হয়।
 
 
সেখানে দুইদিনের চিকিৎসা শেষে বুধবার (২৬ মার্চ) রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে স্থানান্তরিত হয়েছিলেন তামিম। সেখানকার চিকিৎসকরা গতকাল তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন। সবুজ সংকেত দিয়েছিলেন বাসায় যাওয়ার বিষয়েও। তবে সতর্ক করে দিয়েছেন, যেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং ডায়েট ও ঔষধ মেনে চলেন। ভবিষ্যতে ফের তার হৃদরোগের ঝুঁকি থাকার শঙ্কার কথাও জানান চিকিৎসকরা।
 
তবে আপাতত স্বস্তির খবর, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তামিম। ঈদটা তিনি কাটাতে পারবেন পরিবারের সঙ্গেই।
 

 
তবে এ ক্রিকেটার ফের আবার ব্যাট হাতে মাঠে নামতে পারবেন কি না, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও ৩-৪ মাস।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬