ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

অস্ট্রেলিয়ায় নির্বাচন আগামী ৩ মে

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০৩:৩৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০৩:৩৮:২১ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় নির্বাচন আগামী ৩ মে
অস্ট্রেলিয়ায় আগামী ৩ মে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এবারের ভোটে ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে লিবারেল-ন্যাশনাল জোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।



অল্প সংখ্যাগরিষ্ঠতা দিয়েই সরকার চালানো লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার ক্যানবেরার পার্লামেন্ট হাউজ থেকে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটের তারিখ ঘোষণা করেছেন।




জনমত জরিপে দেশের দুটি প্রধান দলের মধ্যে সামান্য ব্যবধানের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং পরবর্তী সরকার গঠনের জন্য হয় স্বাধীন এমপিদের সঙ্গে কাজ করতে হবে অথবা ছোট দলগুলো যারা গত নির্বাচনে রেকর্ড ভোট জিতেছিল তাদের সাথে কাজ করতে হবে। সংখ্যাগরিষ্ঠতার জন্য যে কোনো দলের ১৫০টি আসনের মধ্যে অন্তত ৭৬টি আসনে জয়ী হতে হবে।



কিন্তু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে জোট সরকার গঠন করতে হবে এবং এই সম্ভাবনাই বেশি। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে আলবানিজ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে তার করা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিনামূল্যে আরও স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের ঋণ মওকুফ ও কর কমানোসহ নানান পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি। আলবানিজ বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনের জয় মানে দেশ একধাপ পিছিয়ে যাওয়া।




অন্যদিকে লিবারেল-ন্যাশনাল জোটের নেতা ডাটন বলেছেন, অস্ট্রেলিয়া আরও তিন বছর লেবার সরকার রাখার মতো অবস্থায় নেই।

তিন বছর আগের নির্বাচনে আলবানিজের দল লিবারেল-ন্যাশনালদের হারিয়েই ক্ষমতায় বসেছিল। আগের ৮ বছরে ৬ বার প্রধানমন্ত্রী বদলানো অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে যে উত্থান-পতন দেখা যাচ্ছিল, আলবানিজের সময়ে এসে এই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। এবারের নির্বাচনে আগের চেয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী পরিবেশবাদী দল অস্ট্রেলিয়ান গ্রিনস। গত নির্বাচনে তারা রেকর্ড আসন জিতেছিল।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে