ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

ফাঁকা হচ্ছে ঢাকা, শেকড়ের টানে বাড়ি ফিরছেন নগরবাসী

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০৯:৩২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০৯:৩২:২৭ পূর্বাহ্ন
ফাঁকা হচ্ছে ঢাকা, শেকড়ের টানে বাড়ি ফিরছেন নগরবাসী
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও বাড়ির পথে ছুটছেন হাজার হাজার নগরবাসী। এতে সকাল থেকেই ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। ঈদের ছুটি কাটাতে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল।পথে পথে উৎসবের আমেজ। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর সদরঘাটে। সারাবছর নৌপরিবহন শ্রমিকরা অলস সময় পার করলেও ঈদ উপলক্ষে বেড়েছে ব্যস্ততা। হাঁকডাকে লঞ্চঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

 

লঞ্চের কর্মীরা বলছেন, আর বেশি সময় বাকি নেই। পরশু অথবা মঙ্গলবার ঈদ হতে পারে। এতে শেষ সময়ে চাপ বেড়েছে যাত্রীর। লঞ্চে ঢাকা ছাড়ছেন হাজারো ঘরমুখো মানুষ।এদিকে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকে নিয়ম মেনে কমলাপুর রেলস্টেশন ছাড়ছে প্রতিটি ট্রেন।এছাড়া গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। অলস সময় কাটাচ্ছেন কাউন্টারগুলোর কর্মীরা। কেউ কেউ আবার হাক-ডাক দিয়ে ডাকছেন যাত্রী। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।
 
যাত্রীরা বলছেন, এবার ভিড় থাকলেও ভোগান্তি কম। বেশ স্বাচ্ছন্দ্যেই ঈদযাত্রা চলছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন