ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

১০০ কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ : স্নিগ্ধ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ১২:২৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ১২:২৬:০৫ অপরাহ্ন
১০০ কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ : স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সরকারের দেওয়া শত কোটি টাকার ফান্ড খরচের হিসাব দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, শত কোটি টাকার থেকে এখন পর্যন্ত ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য এই ফাউন্ডেশন করেছে সরকার।


অর্থ ব্যয়ের হিসাব তুলে ধরে স্নিগ্ধ  জানান, ৭৪৫ জন শহীদের পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। যা মোট শহীদ পরিবারের ৮৭.১৩ শতাংশ। আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে। যা মোট আহতদের ৩৮.৩৯ শতাংশ।



 
আইনি জটিলতায় ১০০ জন শহীদের পরিবারের সহায়তা আটকে রয়েছে বলে জানিয়েছেন তিনি।আহতদের টাকা দিতে দেরি হওয়ার বিষয়ে স্নিগ্ধ বলেন, ‘প্রতিদিন ফ্রড আহত সেজে আসছে। এমআইএস ভ্যারিফিকেশনের পরও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ভ্যারিফিকেশন করতে হচ্ছে। এজন্য সহায়তা দিতে দেরি হচ্ছে।



বাংলাদেশ আহত যোদ্ধাদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদের পর জুলাই আন্দোলনে আহতদের জন্য বেসরকারি পর্যায়ে ফান্ড তৈরির চেষ্টা করা হবে।’



 
ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক শহীদের পরিবারের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছাসহ উপহার পাঠানো হয়েছে বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই কর্মকর্তা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম