ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয় : সালমান খান

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:০৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:০৫:৫৫ অপরাহ্ন
রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয় : সালমান খান
বলিউডে এখন চর্চার কেন্দ্রে ভাইজান সালমান খান। আসছে ঈদে তার নতুন ছবি ‘সিকান্দার’। যেখানে নায়কের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।   ৫৯ বছরের সালমানের সঙ্গে ২৮ বছরের রাশমিকার রোম্যান্স নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। বয়সের এই বিস্তর পার্থক্য নিয়ে যদিও নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা।  


এমন আবহে এক ফ্রেমে ধরা দিলেন সালমান খান, আমির খান এবং ‘সিকান্দর’-এর পরিচালক এ আর মুরুগাদোস। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ছবির প্রসঙ্গেই তিনজনে বসে আড্ডা দিচ্ছেন। সেখানেই রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হন সালমান।



রাশমিকার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সালমান। আমিরকে তিনি বলেন, রাশমিকা নাকি তার যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তার কথায়, ‘রাশমিকা আমাকে আমার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমারও মনে হয়- ও ভীষণ পরিশ্রমী। ওর কাজ দেখে আমি মুগ্ধ হই। দারুণ, দারুণ…।




এদিকে ‘সিকান্দর’-এর ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সালমান ও রাশমিকার বয়সের ফারাক ও ট্রোলিং প্রসঙ্গে নায়ককে প্রশ্ন করেন। উত্তরে কিছুটা বিরক্ত হয়েই তিনি বলেন, ‘৩১ বছরের পার্থক্য নিয়ে সবাই কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি আপত্তি না থাকে, তাহলে আপনাদের এত সমস্যা কেন ভাই? যখন ওর বিয়ে হবে, সন্তান হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। স্বামীর অনুমতিও ঠিক পেয়ে যাব, চিন্তা নেই!

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম