ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো মার্কিন যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:০৭:৫১ অপরাহ্ন
৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো মার্কিন যুক্তরাষ্ট্র
ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানের ফলে কমপক্ষে ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, যা পূর্বের সংখ্যার তুলনায় অনেক বেশি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) গায়ানায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান। বিবিসি’র খবরে এ তথ্য জানা গেছে।

মার্কো রুবিও বলেন, ‘আমরা এটি প্রতিদিন করছি। যখনই আমি এই উন্মাদদের মধ্যে কাউকে খুঁজে পাই, আমি তাদের ভিসা বাতিল করি।’ তিনি আশা প্রকাশ করেন, সংখ্যাটি ৩০০-এরও বেশি হবে।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি একসময় আমরা পুরোপুরি শেষ করতে পারব, কারণ তখন আমরা এদের সবাইকে সরিয়ে ফেলতে পারব। কিন্তু আমরা প্রতিদিন এ ধরনের উন্মাদদের খুঁজছি, যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’

এর আগে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়, প্রশাসনের কর্মকর্তারা এমন কিছু বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন, যেখানে অনেক ‘প্রো-হামাস’ বিদেশি শিক্ষার্থী রয়েছে, যাতে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করতে না পারে।

তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও কোনো মন্তব্য করেনি।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল