ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল

ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:২১:১৭ অপরাহ্ন
ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ফেরার পথে আরও একধাপ এগিয়ে গেল হামজা চৌধুরীর দল।

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে শেফিল্ড। ১৯তম মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল করেন গুস্তাভো হামে। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তাইরেসে ক্যাম্পবেল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় শেফিল্ড।

বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে শেফিল্ডের হয়ে তৃতীয় গোল করেন রহিয়ান ব্রুস্টার। ইনজুরি সময়ে এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।

এই জয়ে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে হামজার দল, আরও একধাপ এগিয়ে গেছে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে।

উল্লেখ্য, গত মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে মাঠে নামার কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডে ফিরে শেফিল্ড ইউনাইটেডের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার