ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানে গোলাগুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৩:২৬ অপরাহ্ন
পাকিস্তানে গোলাগুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
পাকিস্তানে গোলাগুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তান, হাঙ্গু এবং লাক্কি মারওয়াত জেলায় এই ঘটনা ঘটে। খবর ডনের। দক্ষিণ ওয়াজিরিস্তানের জেলা পুলিশ কর্মকর্তা আসিফ বাহাদুর জানিয়েছেন যে, ওয়ানা পুলিশ লাইন থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন মুহারির ইমরান ওয়াজির।




এদিকে, মঙ্গলবার দারওয়াজাই পালোসা রোডে মোটরসাইকেলে আরোহী অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় হাঙ্গু জেলা নিরাপত্তা শাখার একজন কর্মকর্তা নিহত হন। নিহত ওই কর্মকর্তার নাম মকবুল আকবর।তিনি চরসাদ্দা জেলার বাসিন্দা। পরে, হাঙ্গু পুলিশ লাইনে তার জানাজা সম্পন্ন হয়।


এছাড়া মঙ্গলবার রাতে লাক্কি মারওয়াতের মিরালাম মাঞ্জিওয়ালা এলাকায় সন্ত্রাসীদের হামলায় আরেক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অপর একজন গুলিবিদ্ধ হন।প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজন কর্মকর্তা জানিয়েছেন, ইহসানুল্লাহ এবং রফিউল্লাহ নামে পরিচিত দুই পুলিশ সদস্যই বন্দুক হামলায় গুরুতর আহত হন।


 
তিনি বলেন, আহতদের সেরাই নওরং শহরের তহসিল সদর দপ্তর হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে ইহসানুল্লাহ মারা যান। তিনি বলেন, নিহত পুলিশ সদস্য এবং তার আহত সহকর্মী মিরালাম মঞ্জিওয়ালা এলাকার বাসিন্দা।

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র