ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নতুন বাংলাদেশের দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার: ড. ইউনূস

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৮:৫১ অপরাহ্ন
নতুন বাংলাদেশের দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার: ড. ইউনূস
নতুন বাংলাদেশের দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।’



আজ শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টার দিকে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে পিকিং বিশ্ববিদ্যালয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব, কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগণের সকল সমস্যার মূল।’

ড. ইউনূস বলেন, ‘প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।’

এ সময় তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘চাকরি দাসপ্রথার চলমান ধারা, তবে মানবসত্তা স্বাধীন।’

উল্লেখ্য, চার দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার চীন সফরে যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এর আগে বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম