ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

অনিয়মিত ঘুমের থেকে ডায়াবেটিসের ঝুঁকি

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৮:৫৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৮:৫৭:০৫ অপরাহ্ন
অনিয়মিত ঘুমের থেকে ডায়াবেটিসের ঝুঁকি

ঠিক মতো ঘুম না হলে নানান ধরনের অসুখ হতে পারে। আর এখন গবেষকরা বলছেন ঘুমের সময়কালের সাথে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্পর্ক রয়েছে।

অনলাইন সাময়িকী ‘ডায়াবেটিস কেয়ার’য়ে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়- রাতে শুধু ঘুমালেই হবে না, সুস্থ থাকতে বিরামহীন ঘুমেরও প্রয়োজন রয়েছে।

হার্ভার্ড অ্যাফিলিয়েটেড ব্রিঘাম অ্যান্ড উইমেন’স হসপিটালের’ গবেষকরা এই পর্যবেক্ষণের জন্য ৮৪ হাজার ডায়াবেটিস মুক্ত মানুষকে এক সপ্তাহ ধরে ‘অ্যাক্টিভিটি ট্র্যাকার্স’ পরিয়ে তথ্য সংগ্রহ করেন। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৬২ বছর।

এরপর সাত বছর ধরে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়।

যাদের ঘুমের তেমন কোনো ব্যত্যয় ঘটেনি তাদের তুলনায় যাদের ঘুমের সময়কালে বেশি ভিন্নতা দেখা গেছে (রাতের পর রাত এক ঘণ্টার বেশি সময় ঘুম কম বেশি হয়েছে) তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়েছে ৩৪ শতাংশ।

আর যাদের অন্তত প্রতি রাতে আট ঘণ্টা টানা ঘুম হয়েছে, তাদের তুলনায় এই ঝুঁকির সাঞ্জস্য আরও বেশি।

“যদিও গবেষণায় প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমের বিষয় ধরা হয়েছে। তবে পর্যাপ্ত এবং টানা ঘুম হওয়া গুরুত্বপূর্ণ”- মন্তব্য করেন এই গবেষণার প্রধান সিনা কিয়ানের্সি।

হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “গবেষণাটি সামঞ্জস্যহীন ঘুমের কারণেই যে ডায়াবেটিস হবে এরকম বলছে না, বরং এর সাথে জড়িত অন্যান্য বিষয়, যেমন- বড় পেট, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বেশি এবং ট্রাইগ্লিসারাইডস (রক্তে থাকা এক ধরনের চর্বি) এর সাথে জড়িত।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী