ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

জাতিসংঘে মার্কিন দূত স্টেফানিককে দেয়া মনোনয়ন প্রত্যাহার করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০২:২১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০২:২১:০৮ অপরাহ্ন
জাতিসংঘে মার্কিন দূত স্টেফানিককে দেয়া মনোনয়ন প্রত্যাহার করলেন ট্রাম্প
জাতিসংঘে মার্কিন দূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য এলিস স্টেফানিক ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ট্রাম্প তাকে জাতিসংঘের দূত করার সিদ্ধান্ত নেন।

তবে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কংগ্রেসে প্রতিটি রিপাবলিকান আসন ধরে রাখা অপরিহার্য। যেহেতু প্রতিনিধি পরিষদে তাদের সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য (২১৮-২১৩) এবং চারটি আসন ফাঁকা, তাই স্টেফানিকের আসনে অন্য কাউকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে চান না তিনি।

রিপাবলিকান নেতারা মনে করছেন, এই পরিস্থিতিতে প্রতিনিধি পরিষদের আসন ধরে রাখাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী