ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০২:৪৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০২:৪৪:২২ অপরাহ্ন
অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস
জন্ম পাকিস্তানে, অথচ আন্তর্জাতিক অভিষেকটা হলো সেই দেশেরই বিপক্ষে। আর সেটাও যেন সিনেমার মতো! নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন মুহাম্মাদ আব্বাস। ভেঙে দিলেন ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের যৌথ রেকর্ড।

শনিবার (২৯ মার্চ) নেপিয়ারের ম্যাকলিন পার্ক ওভালে পাকিস্তানের মুখোমুখি হয় স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে অভিষেকেই ওয়ানডের দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়েন আব্বাস। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ভেঙে ফেলেন আগের ২৬ বলে করা রেকর্ড।

ইনিংসের ৪২তম ওভারে উইকেটে এসে দুর্দান্ত ব্যাটিং করেন এই অলরাউন্ডার। শেষ বল পর্যন্ত থেকে ২৬ বলে ৫২ রান করে আউট হন তিনি। তার ব্যাটিংয়ে ভর করেই বড় সংগ্রহ পায় কিউইরা।

উল্লেখ্য, লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন আব্বাস। জাতীয় দলে ডাক পাওয়ার আগে তিনি ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৫ গড়ে ৪৫৪ রান ও ৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে রয়েছে ৬টি অর্ধশতক ও ২টি সেঞ্চুরি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা