ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু করবে চীনা এয়ারলাইন্স

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০৩:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০৩:৪৫:৪৬ অপরাহ্ন
বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু করবে চীনা এয়ারলাইন্স
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ে বাংলাদেশের রোগীদের সুবিধার্থে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। চট্টগ্রাম থেকে সরাসরি কুনমিং রুটে এই ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষদের চীনের উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ হবে। শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সরাসরি এই রুট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে। ফলে আরও বেশি বাংলাদেশি সহজেই চীনের স্বাস্থ্যসেবা নিতে পারবেন। ইতোমধ্যে কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড করা হয়েছে।

তবে কুনমিংয়ে চিকিৎসা নিতে গেলে বিমান টিকিটের উচ্চ মূল্য অনেকের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু হলে যাতায়াত খরচ কমে আসবে, যা বাংলাদেশি রোগীদের জন্য সুবিধাজনক হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। তারা চীনা নাগরিকদের সমান ফি দিয়েই চিকিৎসা নিতে পারবেন।

ঢাকা-কুনমিং রুটেও বিমানভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে।

এপ্রিলে একদল বাংলাদেশি সাংবাদিককে কুনমিংয়ে পাঠানো হবে, যাতে তারা সরেজমিনে চিকিৎসা সুবিধাগুলো পর্যবেক্ষণ করতে পারেন। গত মাসেই প্রথমবারের মতো বেশ কয়েকজন বাংলাদেশি রোগী কুনমিংয়ে চিকিৎসা নিতে যান এবং সেখানকার হাসপাতালগুলোর প্রশংসা করেন। তবে তারা যাতায়াত ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে