ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

দু’দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, অস্বস্তি-হাঁসফাঁস অবস্থা

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০৫:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০৫:৫৯:৩৬ অপরাহ্ন
দু’দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, অস্বস্তি-হাঁসফাঁস অবস্থা
যশোরে টানা দুইদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস জানায়, এদিন তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমের কারণে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। প্রচণ্ড গরমে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। যেসব মানুষ বাইরে বের হচ্ছেন, তারা ছাতা ব্যবহার করছেন কিংবা রিকশায় চলাচল করলেও সংখ্যা তুলনামূলকভাবে কম।

ঈদের বাজার করতে আসা ক্রেতারা প্রচণ্ড দাবদাহে ভোগান্তিতে পড়েছেন। ব্যবসায়ীরা জানাচ্ছেন, গরমের কারণে কেনাকাটার পরিমাণ কমে গেছে। কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ী আলতাপ হোসেন বলেন, "তাপপ্রবাহের কারণে ক্রেতাদের সংখ্যা কমে গেছে, যা ব্যবসায় প্রভাব ফেলছে।"

রিকশাচালক ও শ্রমজীবী মানুষরাও পড়েছেন বিপাকে। রিকশাচালক তবিবর বলেন, "মনে হচ্ছে আগুন উড়ছে। রিকশা চালাতে কষ্ট হচ্ছে, কিন্তু জীবিকার জন্য বের হতেই হচ্ছে।"

কৃষিকাজে নিয়োজিত শ্রমিকরাও কাজের ফাঁকে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। শহরের তরুণরা গরম থেকে স্বস্তি পেতে ছুটছেন গ্রামাঞ্চলের নলকূপগুলোতে গোসল করতে।

আবহাওয়া অফিস জানায়, এ তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত এপ্রিল মাসে যশোরে তীব্র গরম দেখা দেয়, কিন্তু এবার মার্চেই তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুন যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে ১৯৭২ সালের ১৮ মে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ

ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ