ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বাণিজ্য মেলার পুরাতন মাঠে লাখো মুসল্লির ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ১২:২৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ১২:২৩:৪৯ অপরাহ্ন
বাণিজ্য মেলার পুরাতন মাঠে লাখো মুসল্লির ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন

পুরাতন বাণিজ্যমেলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই মাঠে একসাথে এক লাখ ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (৩০ মার্চ) সকালে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রথম জামাত শুরু হবে। নারী-পুরুষ সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন। ঈদ জামাত শেষে সকাল ৯টায় মিছিল শুরু হবে। মিছিলটি পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হবে। মিছিলের সামনে ও পেছনে ২০টির মতো ঘোড়ার গাড়ি থাকবে। এর মাধ্যমে ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, ঈদ জামাতে নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ সময় কাউকে অনাকাঙ্ক্ষিত পতাকা না নিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুইদিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মেলায় ২০০টির মতো স্টল থাকবে।


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম