ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চট্টগ্রামে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত, গুলিবিদ্ধ ৩

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০১:৫৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০১:৫৯:০৩ অপরাহ্ন
চট্টগ্রামে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত, গুলিবিদ্ধ ৩
চট্টগ্রাম নগরীতে প্রাইভেটকারে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন: আবদুল্লাহ্ ও মানিক। সরোয়ার, হৃদয় ও রবিন নামে আরও তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 


জানা যায়, রাতে শাহ আমানত সেতুর পাশে বালুরমহাল থেকে প্রাইভেটকারে করে আসছিলেন পাঁচজন। এসময় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন এসে অতর্কিত গুলি করতে থাকেন। আধঘণ্টা ধরে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে ধাওয়া করা হয়। মোটরসাইকেল থেকে অনবরত ছোঁড়া গুলির মুখে একপর্যায়ে এক্সেস রোডের অপরপ্রান্ত চন্দনপুরায় এসে কারটি থেমে যায়। এ সময় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হন। আব্দুল্লাহ ও মানিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় কান্নায় ভারি হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 


 

নিহত আব্দুল্লাহর স্ত্রী বলেন, ‘তাদের শত্রু আছে। আমার স্বামীর সঙ্গে আমি রাতে কথা বলেছি। একটা কাজে ছিল বলে আমাকে জানান তিনি। রাতে চলে আসার কথা ছিল। রাতে যখন আসেননি তখন আমি ফোন দেই। তখন তিনি জানান, সকালে চলে আসবেন। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে দুলাভাই কল দিয়ে জানালেন, আমার স্বামী নাকি মারা গেছেন। আমার স্বামী হত্যার বিচার চাই। মানিক গাড়ি চালিয়েছে।’
 

 
আহত হৃদয় বলেন, আমরা বের হই রাত ২টায়। এরপর আমাদেরকে দৌড়ানো শুরু করেন হামলাকারীরা। আমাদের আধঘণ্টা ধরে দৌড়ায়। নতুন ব্রিজ থেকে শুরু করে বাকলিয়া থানা পর্যন্ত অস্ত্র নিয়ে ৪ থেকে ৫টা মোটরসাইকেলে করে হামলা চালানো হয়। এক থেকে দুইশো রাউন্ড গুলি চালানো হয়। আমাদের দুজন মারা গেছেন। দুজন আহত হয়েছি। তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই আমাদের। কিন্তু তারা কেন এ হামলা চালালো, বলতে পারি না।
 

ঘটনাস্থলে এসে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা