ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

কলকাতায় যারা পালিয়ে আছেন তারা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০২:০৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০২:০৮:২৬ অপরাহ্ন
কলকাতায় যারা পালিয়ে আছেন তারা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা
কলকাতায় যারা পালিয়ে রয়েছে, তারা ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম।রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কলকাতায় যারা পালিয়ে আছেন তারা ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার, তাই নেয়া হচ্ছে। ঈদে যেকোনো ধরনের নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে।’ঈদে নাশকতার গুঞ্জন গুঞ্জনই থাকে, নিরাপত্তা ব্যবস্থার কোনো অভাব নেই বলেও জানান জাহাঙ্গীর আলম।
 

এর আগে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ এসবে জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি।’তিনি আরও বলেন, ‘শিডিউল বিপর্যয় ছাড়া সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় স্বস্তির কথা বলছেন যাত্রীরা।’
 
ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।’
 
আর সদরঘাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘নৌপথেও এবারের ঈদযাত্রা স্বাস্তিদায়ক। এরইমধ্যে ১০ লাখ যাত্রী নৌপথে গ্রামে গেছেন। ভাড়া নিয়েও কোনো অসন্তোষ নেই।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী