ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

গবাদি পশু থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছে ‘অ্যানথ্রাক্স’

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ১০:৪২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ১০:৪২:৩৫ পূর্বাহ্ন
গবাদি পশু থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছে ‘অ্যানথ্রাক্স’
নাটোরের গুরুদাসপুর উপজেলায় গবাদি পশুর শরীর থেকে ‘অ্যানথ্রাক্স’ ছড়িয়ে পড়ছে মানবদেহে। উপজেলার একটি ইউনিয়নে ১২ ব্যক্তিকে ‘অ্যানথ্রাক্স’ রোগী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশুর মাংস খাওয়া এবং আক্রান্ত পশু কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার কারণে এই রোগ মানুষের শরীরে সংক্রমিত হয়েছে।জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকআদালত খাঁ ও মামুদপুর গ্রামে ‘অ্যানথ্রাক্স’ আক্রান্ত এসব রোগীর সন্ধান পাওয়া গেছে। নাজিরপুর ইউনিয়নে গত দুই মাসে অন্তত ৩০টি গরু-ছাগল ‘অ্যানথ্রাক্স’ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের একটি টিম অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব নিয়ে গবেষণা শুরু করেছে ঐ গ্রামে। গবেষণা টিমের প্রধান অধ্যাপক চিকিত্সক রহমান বলেন, শুধু চকআদালত খাঁ গ্রামেই ১১ ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের মতো সংক্রমণ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার আক্রান্ত ব্যক্তিদের ক্ষতস্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাসে চকআদালত খাঁ গ্রামের মোল্লা পাড়ার একই পরিবারে জুয়েল মোল্লা ও তার স্ত্রী মিলি খাতুন, কন্যাশিশু জুঁই এবং জুয়েলের বোন জলি খাতুন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন। আক্রান্ত গরু জবাই ও আনুষঙ্গিক কাজ করায় একই রোগে আক্রান্ত হয়েছেন ঐ গ্রামের ইরফান মোল্লা, মনিরুল ইসলাম, রাজু আহম্মেদ, সাকিমুদ্দিন, আতাউর রহমান, মজনু, আব্দুল মান্নান ও মামুদপুর গ্রামের সাদ্দাম হোসেন।

আক্রান্ত জুয়েল মোল্লা জানান, তিনি ৭ লাখ টাকা মূল্যের ছয়টি গাভি পালন করে আসছিলেন। এক মাসের ব্যবধানে তার চারটি গাভিই অসুস্থ হয়ে পড়ায় সেগুলো জবাই করে কম দামে মাংস বিক্রি করেছেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আবার ‘অ্যানথ্রাক্স’ রোগেও আক্রান্ত হয়েছেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের ভাষ্য মতে, অ্যানথ্রাক্স সন্দেহে গত এক সপ্তাহে চারটি গরু জবাই করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আক্রান্ত সন্দেহ করে তিনটি গরুর রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাছাড়া বুধবার থেকে উপজেলাব্যাপী অ্যানথ্রাক্স প্রতিরোধে গবাদি পশুর টিকাদানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অহিদুজ্জামান রুবেল বলেন, ‘অ্যানথ্রাক্স রোগীদের তালিকা প্রস্তুত করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তিনি জানান, অ্যানথ্রাক্স মূলত তিন ধরনের হয়ে থাকে। এর মধ্যে দুই ধরনের অ্যানথ্রাক্স নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায় যা  পেটের ভেতর গিয়ে প্রাণহানির কারণ হতে পারে। তবে গুরুদাসপুরে শুধু চামড়ার ওপরেই এই রোগটি দেখা গেছে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার