ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া দরকার: ফখরুল

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০২:১১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০২:১১:৩৯ অপরাহ্ন
নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া দরকার: ফখরুল
নিরপেক্ষতা না থাকলে অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।ফখরুল বলেন, ‘কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এই ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে।’
 


কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া উচিত।’একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ সুবিধার খবর পাচ্ছেন বলে জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, ‘সরকারি টাকা বরাদ্দ, উন্নয়নের জন্য কাজ নেয়ারও ঘটনা ঘটছে।’বিএনপিকে এখন ভারতপন্থি হিসেবে নতুন করে চিহ্নিত করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি সবসময় বাংলাদেশপন্থি।’
 

 
সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের সময় যে ভূমিকা পালন করেছে তাতে নিজেদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে সেনাবাহিনী।’
 
জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জণগনের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয়।’
 


সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়াটা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কমে যাবে বললেন বিএনপি মহাসচিব।
 
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফর ইতিবাচক বলে জানালেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ভূরাজনৈতিক ভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব জরুরি। সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করা দরকার। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মত দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা