ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশু জন্ম দিলেন মা

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০২:৩৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০২:৩৫:১৫ অপরাহ্ন
ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশু জন্ম দিলেন মা
থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ব্যাংককের ‘পুলিশ জেনারেল হাসপাতালের’ বাইরে রাস্তার উপরই এক শিশুর জন্ম দিয়েছেন এক নারী। মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের মুখপাত্র পুলিশ কর্মকর্তা সিরিকুল শ্রীসাঙ্গা বলেন, শুক্রবার (২৮ মার্চ) ভূমিকম্পের কারণে আমরা ওই নারীকে অপারেশন থিয়েটার থেকে বের করে আনতে বাধ্য হই। পরে হাসপাতালের বাইরে, রাস্তায় স্বাস্থ্যসেবা কর্মীদের দ্বারা বেষ্টিত হয়ে একটি ছেলে সন্তানের জন্ম দেন।




সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তার উপর স্ট্রেচারে শুয়ে থাকা মা ও শিশুটিকে ঘিরে রয়েছে একটি মেডিকেল টিম। সেই সঙ্গে হাসপাতালের অন্য রোগীদেরও খোলা আকাশের নিচে স্ট্রেচার শুয়ে রয়েছেন। ওমন পরিস্থিতেও চিকিৎসকরা সবার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জিরামরিত জানান, অপারেশন চলাকালীন ভূমিকম্প হলে রোগীকে স্থিতিশীল করে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে দেখা যায়, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার না করলে পরিস্থিতি খুব জটিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। তাই অপারেশন থিয়েটারের বাইরেই যথাসম্ভব গোপনীয় পরিবেশে ১০ মিনিটের মধ্যে ওই নারীর অস্ত্রপোচার শেষ করা হয়।




মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শনিবার (২৯ মার্চ) পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। থাইল্যান্ডে ব্যাংককের চাতুচাক বাজারের কাছে একটি নির্মাণাধীন ভবন ধসে ৬ জনের মৃত্যু হয়েছে, ২৬ জন আহত হয়েছেন এবং ৪৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।


এ ঘটনায় থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার দক্ষতা দারুণ প্রশংসা কুড়িয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে, তাদের ভূমিকম্প বিষয়ক কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা