ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

জাতীয় ঈদগাহে থাকছে ৫ স্তরের নিরাপত্তা : ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০৪:০৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০৪:০৭:২৪ অপরাহ্ন
জাতীয় ঈদগাহে থাকছে ৫ স্তরের নিরাপত্তা : ডিএমপি কমিশনার
জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও ঢাকার অন্যান্য সব স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সমন্বিত, সুদৃঢ়, সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রবিবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, বরাবরের মতো এবারো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট ৫টি ঈদের জামাত। ঢাকা মহানগরে মোট ১১১টি ঈদগাহ এবং এক হাজার ৫৭৭টি মসজিদে মোট এক হাজার ৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও ঢাকার অন্যান্য সব স্থানে অনুষ্ঠেয় ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ সমন্বিত, সুদৃঢ়, সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

ডিএমপি কমিশনার জানান, প্রবেশ গেটগুলোতে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেকটর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসিটিভির আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে।  

ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি সড়কের (মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন) প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেইট ও পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় এসবির টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং করবে। সোয়াত ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্যদের মোতায়েন করা হবে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।

নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ রইল। সবাইকে জামাত শেষে সুশৃঙ্খলভাবে বের হওয়ার অনুরোধ করা যাচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন, কিংবা প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করবেন।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিই। একটি হলো ওভার, আরেকটি কভার। সবকিছু তো আমরা ডিসক্লোজ করি না। অনেককিছু নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। ঈদে কোনো ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সঙ্গে এটিইউ, সিটিটিসি, ডিবি সবার সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বাংলাদেশ আর্মির সদস্যরাও থাকবেন। সবাই মিলে সমন্বিতভাবে নিরাপত্তা বলয় গড়ে তুলছি।

ঈদ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের অপতৎপরতা নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় সতর্ক রয়েছি। শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধঘোষিত যেসব দল আছে, সেসব দল যেন কোনো কার্যক্রম পরিচালনা না করতে পারে, সে বিষয়ে আমরা সদা সতর্ক।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা