ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মিয়ানমারে আবারও ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ১৭০০

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০৭:০৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০৭:০৩:৩২ অপরাহ্ন
মিয়ানমারে আবারও ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ১৭০০
মিয়ানমারে নতুন করে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে মান্দালয়ের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এদিকে দুই দিন আগে মিয়ানমারে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।


রোববার ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে নতুন করে আরেকটি ভূমিকম্প হয়েছে। শুক্রবারে ভয়াবহ ভূমিকম্পে মান্দালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।এছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার মধ্যরাতের দিকে একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ২।
 

 
শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এতে অসংখ্য ভবন ধসে পড়ে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ডসহ আশপাশের বেশ কয়েকটি দেশেও পড়ে।তবে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডে নিহতের খবর পাওয়া যায়। এছাড়া ব্যাংককে একটি ৩৩ তলা ভবন ধসে পড়ে, যার উদ্ধারকাজ এখনও চলছে। 

 
জাতিসংঘ সতর্ক করে বলেছে, ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের সন্ধানে অভিযান চললেও চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতি থাকায় দুর্যোগ মোকাবিলায় বাধা হচ্ছে।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফটারশকের ভয়ে শনিবার রাতে রাস্তায় ঘুমিয়েছে মিয়ানমারের মানুষ। তাদের আশঙ্কা ছিল ভূমিকম্পের পরে আফটারশকে মারাত্মক ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে পড়তে পারে।
 


ব্যাংককে ধসে পড়া বহুতল ভবনটিতে চাপা পড়াদের খুঁজে বের করতে রোববারও উদ্ধারকারীরা কাজ করছেন। ব্যাংককে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে এবং ৮৩ জন নিখোঁজ রয়েছে।
এদিকে, রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বিদেশি উদ্ধারকারী দল এবং ত্রাণ সহায়তা নিয়ে প্রতিবেশি দেশগুলো ছুটে আসছে।
 

 
তবে শনিবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং অবকাঠামোর কারণে মিয়ানমারে মানবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা