ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঢাকাসহ বড় বড় শহরের নিরাপত্তায় ‘সজাগ দৃষ্টি’ রাখছে র‍্যাব

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০৭:০৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০৭:০৮:২৪ অপরাহ্ন
ঢাকাসহ বড় বড় শহরের নিরাপত্তায় ‘সজাগ দৃষ্টি’ রাখছে র‍্যাব
ঈদের ছুটিতে ঢাকাসহ দেশের বড় বড় শহরে ফাঁকা বাসাবাড়িতে চুরি কিংবা দস্যুতার ঘটনা ঠেকাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সজাগ দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
 


র‌্যাব ডিজি বলেন, ‘ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজানের শুরু থেকেই আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রমজানের শুরুতে মার্কেটগুলোতে বেচাকেনা বাড়ে এবং অনেক টাকার লেনদেন হয়। এর ফলে বেড়ে যায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ। তাই আমরা রমজান মাসের শুরু থেকে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি। এখন ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ঈদের আগে-পরে ও ঈদের দিন–এই তিন ধাপে আমাদের দায়িত্ব পালন করতে হয়। ঈদ পূর্ববর্তী ধাপের প্রায় শেষ পর্যায়ে আমরা।’
 


তিনি বলেন, প্রথম থেকেই মার্কেটগুলোতে যেন চাঁদাবাজি না হয় এবং রাস্তায় যেন ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে জন্য আমরা কাজ করেছি। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাত্রা যেন নির্বিঘ্নে হয়, সে জন্য আমরা অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি। হাইওয়েতে যেন ডাকাতি না হয় এবং দুর্ঘটনা কম হয়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ ছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা কাজ করে যাচ্ছি। ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে প্রচুর লোকের সমাগম হয়। সেসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী আমরা গোয়েন্দা নজরদারি, টহল ও সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে থাকি।’
 


ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শহিদুর রহমান বলেন, ‘ঈদের দিন সারা দেশে অনেক বড় বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হবে। এই কেন্দ্রীয় ঈদগাহসহ দেশের যেসব স্থানে বড় বড় জামাত অনুষ্ঠান হবে সেটা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে মুসল্লিরা নিরাপত্তার সঙ্গে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারেন।’



তিনি বলেন, ‘ঈদের দিন এবং ঈদের ছুটির দিন ঘুরতে পর্যটন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর মানুষের সমাগম হবে। মানুষ যেন নিরাপদে বিনোদন করতে পারে, সে জন্য আমরা সেসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। ঈদের সময় আমাদের দেশে নারী ও শিশুদের একটি বিশাল সংখ্যা বিনোদন কেন্দ্রগুলোতে যাতায়াত করেন। সেসব বিষয়েও আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। যাতে নারী ও শিশুদের কেউ ইভটিজিং কিংবা যৌন হয়রানি না করতে পারে।’তিনি আরও বলেন, ‘ঈদের সময় ঢাকাসহ বড় বড় শহরগুলোতে মানুষজন কমে যায়। ফলে বাসা-বাড়ি ফাঁকা থাকে। তাই ঢাকা বাসাতে চুরি কিংবা দস্যুতা যেন না ঘটে, সে জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা