ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৫ ১২:০৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৫ ১২:০৪:১২ অপরাহ্ন
মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার
মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে।

সময় যত গড়াচ্ছে, ততই দৃশ্যমান হচ্ছে মিয়ানমারে ভূমিকম্পের ভয়াবহ চিত্র। নিহত হাজারের ঘরে পৌঁছালেও আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়বে। ভোগান্তির শেষ নেই আহতদেরও। অনেকেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের খুঁজছেন।

 
উদ্ধারকর্মীর সংখ্যা সীমিত, সর্বোচ্চ প্রচেষ্টা চালালেও নেই পর্যাপ্ত সরঞ্জাম। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এছাড়া বিদ্যুৎ ও পানির সংকট আর তীব্র গরমে পরিস্থিতি আরও করুণ হয়ে উঠেছে। আফটারশকের আতঙ্কও কাটেনি। তাই ঘরছাড়া হাজারো মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন।
 
মিয়ানমারের দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে ২০ লাখ ডলার সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রেড ক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ১০ কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা পৌঁছে দেয়া যায়। সবশেষ তথ্যানুসারে, দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭০০। এছাড়াও ৩০০ জনের বেশি নিখোঁজের খবর পাওয়া গেছে। 
 
এদিকে, ভূমিকম্পের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডও। ব্যাংককে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে নেমেছে স্থানীয় প্রশাসন। বিল্ডিং ধসের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে থাই কর্তৃপক্ষ। ভূমিকম্পের এই ধ্বংসযজ্ঞের সংকট কতটা গভীর, তা বুঝতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা