ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

এক হাতে নিরাপত্তা অন্য হাতে প্রার্থনা

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৫ ১২:১২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৫ ১২:১২:৫৭ অপরাহ্ন
এক হাতে নিরাপত্তা অন্য হাতে প্রার্থনা
ঈদের খুশি সবার জন্য সমান হলেও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য দিনটি একটু ভিন্ন। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উৎসবের দিনে দায়িত্ব পালনের পাশাপাশি তারা পালাক্রমে নামাজ আদায় করেন। আবার অনেকেই দাঁড়িয়ে থেকেই অংশ নেন মোনাজাতে।




সোমবার (৩১ মার্চ) সরেজমিনে দেখা যায়, ঈদের সকালে যখন হাজারো মুসল্লি নতুন পোশাকে মসজিদমুখী হচ্ছিলেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সতর্ক পাহারায় দাঁড়িয়ে ছিলেন। অনেককে দেখা গেছে, এক হাতে অস্ত্র ধরে রেখেছেন, অন্য হাতে মোনাজাতে শামিল হয়েছেন। তাদের কিছু অংশ নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন, অন্যরা তখন দায়িত্ব পালন করেন। আবার অনেক অসুস্থ মুসল্লির হাত ধরে মসজিদের ভেতরে প্রবেশ করিয়ে দিতে সহযোগিতা করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।



পুলিশের এমন দায়িত্বশীলতায় খুশি মুসল্লিরাও। আব্দুল মোমিন নামের এক মুসল্লি বলেন, এ দৃশ্য প্রমাণ করে, দায়িত্ব ও ধর্মীয় চেতনা একসঙ্গে ধারণ করা সম্ভব। দেশের শান্তি ও জননিরাপত্তার স্বার্থে নিরলসভাবে কাজ করা পুলিশ সদস্যদের এই ত্যাগ প্রশংসার দাবিদার। ঈদের দিনেও তাদের এ নিষ্ঠা আমাদের নিরাপত্তার প্রতি তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।




অন্যদিকে, জাতীয় ঈদগাহেও দেখা গেছে একই চিত্র। সেখানেও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের অবস্থানে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা