ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

পুতিনের ওপর ‘বিরক্ত’, ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৫ ১২:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৫ ১২:১৭:০০ অপরাহ্ন
পুতিনের ওপর ‘বিরক্ত’, ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন বলেও জানা গেছে।মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ক্রিস্টেন ওয়েলকারের সাথে এক ফোনালাপে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে পুতিনের সাম্প্রতিক মন্তব্যে তিনি ‘খুবই রাগান্বিত, বিরক্ত’।
রুশ প্রেসিডেন্ট পরামর্শ দিয়েছিলেন যে ইউক্রেনের উচিত সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে বিকল্প নেতৃত্ব বিবেচনা করা। তবে এই ধারণাটিকে বিপরীতমুখী বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। 

 

 ট্রাম্পকে উদ্ধৃত করে ওয়েলকার বলেন, যদি রাশিয়া এবং আমি ইউক্রেনে রক্তপাত বন্ধ করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, এবং যদি আমি মনে করি এটি রাশিয়ার দোষ... তাহলে আমি রাশিয়া থেকে আসা সব তেলের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করব।ট্রাম্পের দাবি, পুতিন তার ‘রাগ সম্পর্কে অবগত’ এবং জোর দিয়ে বলেছেন যে রুশ প্রেসিডেন্টের সাথে তার এখনও ‘ভালো সম্পর্ক’ রয়েছে।



পুতিন যদি ইউক্রেনের বিষয়ে ‘সঠিক সিদ্ধান্ত’ নেন, তাহলে তার রাগ কমে যাবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।রাশিয়ার বিরুদ্ধে এমন বক্তব্যের পাশাপাশি, ইরান যদি নতুন পারমাণবিক আলোচনায় রাজি না হয় তবে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। এনবিসিকে তিনি বলেন,যদি তারা (ইরান) কোনো চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে। এটি এমন হামলা হবে যা তারা আগে কখনও দেখেনি।
 

সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল