ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সংকীর্ণতাকে পাশ কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সারজিসের

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৫ ১২:৩৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৫ ১২:৩৯:৪৫ অপরাহ্ন
সংকীর্ণতাকে পাশ কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সারজিসের
সবাইকে মনের সংকীর্ণতা ও সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করতে করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেইসঙ্গে রমজানকে ধারণ করে বাকি ১১ মাস আল্লাহর ভয়ে সব ধরনের নেতিবাচক কাজ থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।সোমবার (৩১ মার্চ) সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 
সারজিস আলম বলেন, আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়ে সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আমরা যেন এই রমজানকে ধারণ করে বাকি ১১ মাস আল্লাহর ভয়ে, সৃষ্টিকর্তার ভয়ে সব ধরনের নেতিবাচক কাজ থেকে দূরে থাকি। আল্লাহর প্রতি আমাদের বান্দার যা হক রয়েছে এবং বান্দার প্রতি বান্দার যে হক রয়েছে এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করি।
 


 
‘আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরো পৃথিবীতে মজলুম অনেক মুসলিম ভাইবোন আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। অনেক দেশে মুসলিম ভাইয়েরা মজলুম হিসেবে রয়েছেন। আমাদের দেশে মিয়ানমারের অনেক মজলুম মুসলিম ভাইয়েরা রয়েছেন আমরা পৃথিবীর সব মজলুম মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব’, যোগ করেন তিনি।
 
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করব যেন আমরা সবাই একসঙ্গে আমাদের মনের সংকীর্ণতা আমাদের সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি।’
 

 
সবাইকে ক্ষণস্থায়ী এ জীবনে ভালো কাজ করার আহ্বান জানিয়ে সারজিস দেশের সব মানুষকে ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
 
এর আগে ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রথম জামাতে নামাজ আদায় করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুসল্লিরা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা