ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঈদ শুভেচ্ছা জানিয়ে ভোটাধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন
ঈদ শুভেচ্ছা জানিয়ে ভোটাধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।সোমবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


 
এ সময় খালেদা জিয়া বলেন, আপনাদের এত ত্যাগ-সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন। দেশবাসীর ভোটের অধিকার আবার সবাই মিলে প্রতিষ্ঠা করতে হবে।
 


শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপি চেয়ারপারসন আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় দলীয় নেতাকর্মীদের দেশবাসীর পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেন তিনি। বলেন, দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সবার কাছে দোয়া চান।
 

 

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্য রাখেন। তিনি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া বিএনপি ভাইস-চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতারও উপস্থিত ছিলেন।সভার সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা