ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০৫:৩১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০৫:৩১:৩৬ অপরাহ্ন
মেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা
দিনের প্রায় ২৪ ঘণ্টাই লিওনেল মেসির নিরাপক্ষা নিশ্চিত করেন দেহরক্ষী ইয়াসিন চুকো। মেসির পরিবারকে নিরাপদে রাখতে পালাক্রমে নিরাপত্তা দিয়ে থাকে ইয়াসিনের ৫০ সদস্যের একটি দল।কিন্তু যেখানে মেসির সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগার সম্ভাবনা বেশি, সেই মাঠেই দেহরক্ষী ইয়াসিনকে নিষিদ্ধ করা হয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম এই তথ্য জানিয়েছে।


ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও বলবৎ থাকবে। তবে ইয়াসিন ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে পারবেন।



ইয়াসিনকে নিষিদ্ধ করার কারণ হিসেবে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মাঠে মেসির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলেই তিনি মাঠে ঢুকে পড়েন। গত বছর মেক্সিকান ক্লাব মোন্তেররেইয়ের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে চোটে পড়েন ইয়াসিন। ঠিক সেই সময় মাঠে ঢুকে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে মোন্তেররেই কোচের সঙ্গে তর্কে জড়ান।


তবে এমএলএস কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ইয়াসিন। তিনি বলেছেন, ‘আমি ইউরোপে সাত বছর কাজ করেছি। সেখানে লিগ আঁ ও চ্যাম্পিয়নস লিগে দায়িত্ব পালন করেছি। এই সময়ে মাত্র ৬ জন ব্যক্তি খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে (মেসির দেহরক্ষী হিসেবে) আমি ২০ মাস ধরে কাজ করছি। এরই মধ্যে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। এর অর্থ এখানে বিরাট সমস্যা আছে। অথচ আপনারা আমাকে সমস্যা মনে করেন। আমাকে মেসিকে সাহায্য করতে দিন।’



ইয়াসিনকে নিষিদ্ধ করায় এমএলএস কর্তৃপক্ষই মাঠে মেসিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা সেটা কতুটুকু পারবে, তা সময়ই বলে দেবে। কারণ, মেসিকে খুব কাছ থেকে এক নজর দেখার জন্য নিরাপত্তাবেষ্টনী টপকে প্রায়ই তাঁর ভক্ত মাঠে ঢুকে পড়েন। দেহরক্ষী ইয়াসিন বা অন্য নিরাপত্তারক্ষীরা মেসির কাছে পৌঁছাতে পৌঁছাতে কেউ কেউ প্রিয় তারকার সঙ্গে আলিঙ্গন করেন আবার কেউ সেলফিও তোলেন। মেসিও ভক্তের আবদার হাসিমুখে পূরণ করেন।


মেসি ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরপরই ইয়াসিন চুকোকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেন। ৩৫ বছর বয়সী ইয়াসিন একজন আমেরিকান। তাঁর মা ফরাসি, বাবা আমেরিকান। সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট ইয়াসিন মার্কিন নৌবাহিনীতেও কাজ করেছেন। তায়কোয়ান্দো ও বক্সিংয়েও তিনি বিশেষভাবে দক্ষ ইয়াসিন।


ইন্টার মায়ামির পরের ম্যাচ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে। সেদিন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে খেলবেন মেসি। এ ম্যাচ থেকে ইয়াসিনকে আর মায়ামির সাইডলাইনে দেখা যাব

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী