ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ফোন করে মরদেহ উদ্ধার করতে বললেন স্বামী অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর

সৌদি আরবে ঈদের তারিখ নিয়ে তুমুল বিতর্ক, জ্যোতির্বিদের সমালোচনা

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০৬:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০৬:১৮:০৯ অপরাহ্ন
সৌদি আরবে ঈদের তারিখ নিয়ে তুমুল বিতর্ক, জ্যোতির্বিদের সমালোচনা
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। এতে ঈদুল ফিতর একদিন আগে পালন করা হয়েছে। এই ঘটনায় দেশটির জনগণের মধ্যে কাফফারা দেওয়ার প্রস্তাবও উঠেছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। খবর সূত্র: দ্য নিউ আরব।



অন্যদিকে, কিছু আরব দেশ রোববার (৩০ মার্চ) ঈদ ঘোষণা করলেও, মিশর, জর্ডান, সিরিয়াসহ সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সৌদি আরবের সিদ্ধান্ত না মেনে সোমবার ঈদ উদযাপন করেছে। এছাড়া শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান এবং ওমানের ইবাদি ধর্মীয় কর্তৃপক্ষ (ওমানে ৪৫% ইবাদি, ৪৫% সুন্নি, ৫% শিয়া) সোমবারই ঈদ পালন করেছে।



বিশ্বের অনেক জ্যোতির্বিজ্ঞানী ও বিশেষজ্ঞ সৌদি আরবের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, যেদিন শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা করা হয়েছিল, সেদিন সূর্যগ্রহণের কারণে চাঁদ দেখা সম্ভবই ছিল না। আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রও জানিয়েছে, পূর্ব গোলার্ধে সেদিন চাঁদ দেখার কোনো সুযোগ ছিল না।



নিউ ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইমাদ আহমেদ বলেছেন, ইসলামি মাসগুলো চাঁদের নতুন পর্যায় থেকে নয়, বরং অর্ধচন্দ্রের পর্যায় থেকে শুরু হয়। এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে। অনেকে মনে করেন, এর ফলে কোটি কোটি মুসলিম একদিন আগেই রোজা শেষ করেছেন।প্রতিবেদন বলছে, ২০১১ সালে সৌদি চাঁদ দেখার কর্তৃপক্ষ শনি গ্রহকে চাঁদ ভেবে ভুল করেছিল। ২০১৯ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল। যদিও সৌদি কর্তৃপক্ষ উভয় ঘটনার প্রতিবেদন অস্বীকার করেছে।


ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ ইসলামি উৎসবে চাঁদ দেখা নিয়ে মাঝে মাঝে বিতর্ক হয়। কিছু দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও আধুনিক প্রযুক্তির ওপর ভর করে, আবার কেউ কেউ খালি চোখে চাঁদ দেখে ঈদ পালন করে। এই বিতর্কের মধ্যে, ইসলামে চাঁদ দেখার সঠিক পদ্ধতি নিয়ে মতপার্থক্য এখনও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে আছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম