ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এক রাতের ইবাদত ৮৩ বছরের সওয়াব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ ঈদের সময় স্বর্ণালংকার থানায় রাখতে পারবেন : ডিএমপি কমিশনার সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে স্বামী–স্ত্রীর কর্মস্থল যাচাই হবে আইবাসে সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল- অকটেন উদ্ধার

জিডি করলেন অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করা সেই কর্মকর্তা

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০৬:৩৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০৬:৩৮:৪৬ অপরাহ্ন
জিডি করলেন অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করা সেই কর্মকর্তা
দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।টেলিভিশনের পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ছে বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার লড়াইয়ে নিরলস কাজ করছেন আব্দুল জব্বার মন্ডল।সেই আলোচিত আব্দুল জব্বার মন্ডলই এবার থানায় জিডি করেছেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন।




জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ফেসবুকে খোলা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট এবং পেজ। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
 


সোমবার (৩১ মার্চ) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন আব্দুল জব্বার। পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।



পোস্টে তিনি লেখেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর: ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।’পোস্টের শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।’



প্রসঙ্গত, চলতি বছরের রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। যেসব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মন্ডলকে। যার ফলে তিনি এখন দেশজুড়ে প্রশংসিত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ