ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০৭:৩৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০৭:৩৭:২২ অপরাহ্ন
অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে রনি শিকদার নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রনি শিকদার টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।



পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী উপকমিশনার দ্বীন এ আলমের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর আগামীকাল বুধবার অস্ত্রপাচার হওয়ার কথা রয়েছে। সেই খবর পেয়ে তিনি আজ মঙ্গলবার সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মৌচাক এলাকায় পৌঁছলে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 



নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশাটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী উপ-কমিশনার দ্বীনে এ আলম বলেন, রনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্তা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা হয়েছিলেন তিনি। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল