ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পুতিনকে ‘শিক্ষা দিতে’ ভারতকে নিশানা ট্রাম্পের?

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০৮:০০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০৮:০০:২৮ অপরাহ্ন
পুতিনকে ‘শিক্ষা দিতে’ ভারতকে নিশানা ট্রাম্পের?
আগামীকাল বুধবার (২ এপ্রিল) থেকে ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত রফতানি শুল্ক বলবৎ হতে যাচ্ছে। ভারতের লাগাতার চেষ্টার পরও বাড়তি শুল্ক প্রত্যাহারের কোনো আভাস দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, বাড়তি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে কঠিন হবে ভারতীয় পণ্য বিক্রি।তবে এখানেই থামছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিবাচক সাড়া না দেয়া পর্যন্ত তার দেশকে খেসারত দিয়ে যেতে হবে।

 
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পুতিনকে শায়েস্তা করতে ট্রাম্পের নয়া চাল হলো রাশিয়ার খনিজ তেল রফতানিতে প্রতিবন্ধকতা তৈরি করা। ট্রাম্প বলেছেন, যেসব দেশ রাশিয়ার কাছ থেকে খনিজ তেল আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র সেই সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক চাপাবে। 
 

 
ট্রাম্পের হুঁশিয়ারি মতো মার্কিন প্রশাসন পদক্ষেপ নিলে বিপদ বাড়বে ভারতের। কারণ ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ খনিজ তেল আমদানি করে। গত আর্থিক বছরে রাশিয়া থেকেই সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে ভারত। কারণ, উপসাগরীয় দেশগুলোর তুলনায় রাশিয়া থেকে আমদানি খরচ কম পড়ে। 
 


প্রতিবেদন মতে, ভারত যাতে রাশিয়া থেকে আনা তেল শোধনের পর তা বিশ্ব বাজারে বিক্রি করতে না পারে তার জন্য বাধা সৃষ্টির অনেক চেষ্টা হয়েছে। কিন্তু নয়াদিল্লির তৎপরতায় সেটা সম্ভব হয়নি। এছাড়া, যুক্তরাষ্ট্রের অসন্তোষের আরও এক কারণ হলো, রাশিয়া ও ভারত মার্কিন ডলারের পরিবর্তে রুবল ও রুপিতে লেনদেন করছে।  
 


ট্রাম্পের কৌশল হলো পুতিনকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে রাশিয়ার তেল রফতানিতে বাধা সৃষ্টি করা। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে অতিরিক্ত রফতানি শুল্ক চাপালে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে বাধ্য হবে নয়াদিল্লি। রাশিয়ার ওপর বড় ধরনের বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
 

সূত্র: দ্য ওয়াল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা