ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

চট্টগ্রামে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১০

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ১১:২৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ১১:২৩:৫৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দুজনের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।এ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজন মারা যান চট্টগ্রামের পদুয়া হাসপাতালে। বাকি দুজনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।এর আগে, আজ বুধবার সকাল সাড়ে ৮টার লোহাগড়ার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।জানা গেছে, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন পাঁচজন।



এর আগে, একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা