ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

সালমান-রাশমিকার ‘সিকান্দার’ এর আয় কত?

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ১১:৪১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ১১:৪১:০১ পূর্বাহ্ন
সালমান-রাশমিকার ‘সিকান্দার’ এর আয় কত?
বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পেয়েছে গত ৩০ মার্চ। এই ছবি নিয়ে নিয়ে তুমুল আগ্রহ ছিল দর্শক ভক্তদের। টিকিট বিক্রি দেখে অনেকে ভেবেছিল প্রথম দিনেই ছবিটির আয় ৫০ কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হতে দেখা যায়নি।


বলি মুভি রিভিউজ জানিয়েছে, চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি দ্বিতীয় (২৫ কোটি রুপি, নিট)। প্রথম অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি, নিট)। দুই দিনে বিশ্বব্যাপী ‘সিকান্দার’ আয় করেছে ৫৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৬৬ লাখ টাকার বেশি)।



তবে প্রথম দিন প্রত্যাশার জায়গাটি ধরতে না পারলেও, সোমবার (৩১ মার্চ) ঈদের ছুটির কারণে ‘সিকান্দার’ সিনেমার ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে। অনলাইন পাইরেসির কারণেও এর আয়ের উপর প্রভাব পড়েছে।
বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিনেমাটির সাত-আটজনের সাথে কথা বলেছি এবং তারা নিশ্চিত করেছেন যে ছবিটি ফাঁস হয়ে গেছে।’
 


চাপ আরও বাড়িয়ে দিচ্ছে, যে সালমান খান এখনও ছবি দিয়ে ভারতে ৫০০ কোটি টাকার ব্লকবাস্টার ব্যবসা করতে পারেননি। যা তার সমসাময়িকরা অর্জন করে ফেলেছে। শাহরুখ খান ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে হাজার কোটির ব্যবসা করেছে। রণবীর কাপুর ‘অ্যানিমেল’, সানি দেওল ‘গদর ২’, ভিকি কৌশল ‘ছাভা’ এবং এমনকি ‘স্ত্রী ২’ দেশীয় আয়ের দিক থেকে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
 


‘সিকান্দার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা।রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ।

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার