ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চৈত্রে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০১:৪১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০১:৪১:৩৯ অপরাহ্ন
চৈত্রে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়
সারা দেশ যখন তাপদাহে পুড়ছে, তখন চৈত্রের মাঝামাঝি সময়ে হঠাৎ উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়তে দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাত থেকে বুধবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পঞ্চগড়ে এ কুয়াশার দেখা মিলে।তবে ভোর থেকে হিমেল বাতাসের কারণে খানিকটা শীত অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারো কেটে যায় কুয়াশা, দেখা মেলে সূর্যের।



স্থানীয়রা জানান, গত কয়েকবছরেও এমন কুয়াশা আর ব্যতিক্রম আবহাওয়া তারা দেখেননি। আবহাওয়ার কারণে জ্বর, সর্দিসহ নানা রোগ দেখা দিচ্ছে।আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। আকাশে মেঘের উপস্থিতিতে আর বাতাসে ধূলিকণা থাকায় কুয়াশার পরিমাণ বাড়িয়েছে।



তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে মেঘ থাকার কারণে কুয়াশা হয়ে ঝরেছে; সেইসঙ্গে বাতাসের আদ্রতা কম থাকা ও বায়ুতে ধূলিকণার উপস্থিতি বেড়েছে। আরও কয়েকদিন চলতে পারে এ ধরনের তাপমাত্রা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা