ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলো জামাই

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৩:৫৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৩:৫৯:২৫ অপরাহ্ন
শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলো জামাই
দিনাজপুরের বিরামপুরে অটোরিকশা ভাড়ায় চালাতে না দেয়ায় শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে মেহেদুল নামে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে।বুধবার (২ এপ্রিল) সকালে পৌর এলাকার পুর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।অগ্নিদগ্ধ শাশুড়ি বুলী বেগমকে (৫৫) মূমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে। জামাইকে আটকে মাঠে নেমেছে পুলিশ।
 



পারিবারিক সূত্রে জানা যায়, বিরামপুর শহরের পূর্বপাড়া এলাকার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সঙ্গে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল স্ত্রী শিল্পী বেগমের এক ভাইয়ের অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি সেই অটোরিকশা ভেঙে শ্বশুরবাড়িতে দিয়ে আসেন। অটোরিকশার মালিক রিকশা মেরামত করে অন্য চালকের কাছে ভাড়া দিলে জামাই মেহেদুল শ্বশুরবাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার সকালে মেহেদুল তার শ্বাশুড়িকে বুলী বেগমকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তার উপর ডেকে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এতে বুলী বেগমের সর্বাঙ্গ আগুনে ঝলসে যায়।
 

 
পরে স্থানীয়রা বুলী বেগমকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পৌর কাউন্সিলর আঙ্গুরা বেগম জানান, আগুনে বুলী বেগমের মাথা ও মুখমণ্ডল ছাড়া গোটা শরীর ঝলসে গেছে।
 

 
বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে এবং আসামিকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা