ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৪:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৪:০৪:১৭ অপরাহ্ন
‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন
কয়েক বছর ধরে গলার ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন ‘টপ গান’ খ্যাত মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মঙ্গলবার (১ এপ্রিল) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার।
অভিনেতার শেষ চলচ্চিত্র ছিল ব্লকবাস্টার 'টপ গান: ম্যাভেরিক'; যেখানে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।
‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় জনপ্রিয়তা এনে দেয় ভ্যালকে।




নিউ ইয়র্ক টাইমসের খবর, দীর্ঘদিন থেকে কণ্ঠনালীতে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ভ্যাল কিলমা, তার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিল।অভিনেতার মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।এক সময় হলিউড কাঁপিয়েছেন সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ ছবিতে তার অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। 
 


১৯৯৫ সালের ব্লকবাস্টার 'ব্যাটম্যান ফরএভার'-এ ব্রুস ওয়েন/ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে এটি তার একমাত্র ব্যাটম্যান চলচ্চিত্র ছিল। পরবর্তী সিনেমা 'ব্যাটম্যান অ্যান্ড রবিন- এ চরিত্রটি জর্জ ক্লুনির হাতে চলে যায়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে