ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ভূমিকম্প: ত্রাণের গাড়ি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি জান্তা সরকারের

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৪:১৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৪:১৯:২৩ অপরাহ্ন
ভূমিকম্প: ত্রাণের গাড়ি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি জান্তা সরকারের
মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, তাদের সেনারা চীনা রেড ক্রসের একটি ত্রাণ কনভয় লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। বুধবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে। মিয়ানমারে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে সাহায্যকারী গোষ্ঠীগুলোর ত্রাণ সহায়তার চেষ্টার মধ্যে গুলি ছুঁড়ল জান্তা সরকার।


২০২১ সালে নোবেল বিজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করে ক্ষমতায় বসে জান্তা।  এরপর থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। ফলে অর্থনীতি এবং স্বাস্থ্যসেবাসহ মৌলিক পরিষেবাগুলোর মারাত্মক অবনতি ঘটে।

 
এদিকে জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, মঙ্গলবার (১ এপ্রিল) রাতে চীনা রেড ক্রস কর্তৃপক্ষকে জানায়নি যে তারা একটি সংঘাতপূর্ণ অঞ্চলে রয়েছে। পরে স্থানীয় যানবাহনসহ কনভয়টি থামাতে ব্যর্থ হওয়ার পরে একটি নিরাপত্তা দল গুলি চালায়।


অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে, সাহায্যকারী দল এবং সরবরাহ নিরাপদে রয়েছে এবং উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিয়ানমারের সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ওই মুখপাত্র।মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ত্রাণ তৎপরতার জন্য পরিবহন রুট খোলা এবং বাধাহীন রাখা খুবই জরুরি।’এদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৮৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪,৬৩৯ জন।



ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, সাগাইং অঞ্চলের গ্রামীণ এলাকাগুলোতে বেশিরভাগই সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণে ছিল।শুক্রবারের মিয়ানমারের সাগাইং অঞ্চল এবং মান্দালয় শহরের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে। এতে প্রতিবেশি বেশ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়। মিয়ানমারের পরেই বেশি ক্ষয়ক্ষতি হয় থাইল্যান্ডে।
 

সূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা