ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৪:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৪:৩১:৫১ অপরাহ্ন
ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা
আগেই শোনা গিয়েছিল এবার ঈদে পর্দা কাঁপাবে থ্রিলার থেকে ভৌতিক। বাদ যাবে না রোমান্টিক সিনেমাও। প্রতিবারের মতো মেগাস্টার শাকিব খান নিয়ে এসেছে ধামাকা সিনেমা। তার দুই দুইটি সিনেমা দিয়ে শুরু হয়েছিল ঈদ। তবে ‘বরবাদ’ নিয়ে দর্শকের তুমুল উত্তেজনা থাকলেও স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের ‘অন্তরাত্মা’।

‘অন্তরাত্মা’ নিয়ে শাকিব খানসহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। স্টার সিনেপ্লেক্সে এখন ছবিটির কোনো প্রদর্শনী নেই।আজ বুধবার (২ এপ্রিল) জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এর মধ্যে আছে শাকিব খানের দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। ঈদ ঘিরে দুটি সিনেমার প্রযোজকই আশায় বুক বেঁধেছিলেন।
 


তবে শাকিব–ভক্তরা বেছে নিয়েছেন বড় বাজেটের ‘বরবাদ’, অন্যদিকে ব্যবসায়িক খরায় ধুঁকছে ‘অন্তরাত্মা’। মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হয় সিনেমাটি, সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি।


দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেয়া হয়েছে সিনেমাটি।
 


এবার ঈদে মুক্তি পেয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও  ‘অন্তরাত্মা’।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা