ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৪:৪২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৪:৪২:৪১ অপরাহ্ন
সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান
সম্প্রতি চীন সফরকালে ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন, তা নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান‌ তিনি।‌



ড. খলিলুর রহমান বলেন, ‘সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন; সেটা শুধু এবারই বলেননি, আগেও বলেছেন। কানেকটিভিটি এ অঞ্চলের সম্ভাবনা বাড়িয়ে দেবে। আমরা এটা জোর করে চাপিয়ে দেব না।বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে মিটিংটা হতে পারে। এটা নিয়ে আগ বাড়িয়ে বলার সুযোগ নেই। এই আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, আমরা পরবর্তী সময়ে চেয়ারম্যান হতে যাচ্ছি। তাই সবাই চাইবে আমাদের সঙ্গে আলোচনা করার।’
 


রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে কিছু ফোকাস ঠিক হয়েছে। সেগুলো এগিয়ে নিতে আমরা কাজ করব। একক শক্তিতে এটি করার চেয়ে রিজিওনাল কো-অপারেশনে এটা করা সহজ হবে।’



তিনি বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে বিমসটেকে আলোচনার সুযোগ নেই। তবে আমরা যেখানে সুযোগ পাব সেখানেই প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করব।’

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম