ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৫:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৫:১৬:২৪ অপরাহ্ন
সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটনা ঘটেছে।মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় সেনাবাহিনীর দাবি, অস্ত্রবিরতি লঙ্ঘন করে লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনী গুলি চালালে তারাও পাল্টা জবাব দেয়। 
 

 
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ১ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর ‘অনুপ্রবেশের কারণে’ কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়।এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 
 

 
উল্লেখ্য, ২০২১ সালে ভারত ও পাকিস্তান এলওসিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ চুক্তির উদ্দেশ্য ছিল সীমান্তে শান্তি বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো।

কমেন্ট বক্স