ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৫:২১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৫:২১:১৬ অপরাহ্ন
ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু
চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানানোর সময় নিচে পড়ে কাইয়ুম (২৩) ও তারেক (২২) নামে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের অদূরে রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম ও কসবা উপজেলার তারেক।তাদের মধ্যে কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।


পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছলে ডিসের তারের সঙ্গে পেচিয়ে চার জন নিচে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়।



 
আহত বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক নামে আরো একজন মৃত্যুবরণ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ