ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৫:২৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৫:২৯:৪০ অপরাহ্ন
ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু
চলন্ত ট্রেন থেকে ছোড়া পানিভর্তি বোতল লেগে বাদল সন্তোষভাই ঠাকুর (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ভারতের গুজরাটের রাজকোটের শাপার-ভেরাভাল এলাকায় সোমবার এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার (২ এপ্রিল) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ওই দিন বাড়ির বাগানে বাদল ও তার এক বন্ধু খেলছিল।


এক পর্যায়ে তারা রেললাইনের কাছে চলে যায়। সেই সময় ওই লাইন দিয়ে ভেরাভাল থেকে বান্দ্রার দিকে একটি ট্রেন যাচ্ছিল। হঠাৎ দ্রুতগামী ট্রেনটির এক যাত্রী পানিভর্তি একটি বোতল জানালা দিয়ে ছুড়ে ফেলে। বোতলটি ছিটকে গিয়ে বাদলের বুকে লাগে।এতে তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে সে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।


স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বাদল তার মা-বাবার একমাত্র সন্তান ছিল। মধ্য প্রদেশের বাসিন্দা হলেও ব্যবসার সূত্রে দুই বছর ধরে গুজরাটে বসবাস করছিলেন তারা।এ ঘটনায় একটি মামলা করেছে শাপার পুলিশ। মামলাটি তদন্তাধীন। পুলিশ নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজকোট সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল