ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৬:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৬:১৬:২৭ অপরাহ্ন
ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা
ফোর্বস ২০২৫ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে। যা গত বছরের চেয়ে ২৪৭ জন বেশি। শুধু তাই নয় তাদের সম্পদের পরিমাণও বেড়েছে।দেখে নেয়া যাক তালিকায় শীর্ষ দশে কারা রয়েছেন এবং তাদের সম্পদের পরিমাণ কত।

 
১. ইলন মাস্ক। বয়স: ৫৩। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: মোটরগাড়ি। মোট সম্পদ: ৩৪২ বিলিয়ন ডলার।
ইলন মাস্ক সাতটি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই।
 
২. মার্ক জুকারবার্গ। বয়স: ৪০। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ২১৬ বিলিয়ন ডলার।
তরুণ উদ্যোক্তা মার্ক জুকারবার্গ ২০০৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করেন।
 

 
৩. জেফ বেজোস। বয়স: ৬১। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ২১৫ বিলিয়ন ডলার।
জেফ বেজোস ১৯৯৪ সালে তার সিয়াটল গ্যারেজ থেকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রতিষ্ঠা করেন।
 
৪. ল্যারি এলিসন। বয়স: ৮০। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৯২ বিলিয়ন ডলার।
ল্যারি এলিসন সফটওয়্যার জায়ান্ট ওরাকলের চেয়ারম্যান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা, যার তিনি প্রায় ৪০ শতাংশের মালিক তিনি।
 
৫. বার্নার্ড আর্নল্ট। বয়স: ৭৬। দেশ/অঞ্চল: ফ্রান্স। শিল্প: ফ্যাশন ও খুচরা পণ্য বিক্রেতা। মোট সম্পদ: ১৭৮ বিলিয়ন ডলার। 
বার্নার্ড আর্নল্ট লুই ভুটন ও সেফোরাসহ ৭৫টি ফ্যাশন এবং প্রসাধনী ব্র্যান্ড এলভিএমএইচের মালিক।
 
৬. ওয়ারেন বাফেট। বয়স: ৯৪। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: অর্থ ও বিনিয়োগ। মোট সম্পদ: ১৫৪ বিলিয়ন ডলার।
‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত ওয়ারেন বাফেট সর্বকালের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে খ্যাত।
 
৭. ল্যারি পেজ। বয়স: ৫২। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৪৪ বিলিয়ন ডলার।
ল্যারি পেজ ২০১৯ সালে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু বোর্ড সদস্য ও একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে রয়ে গেছেন।
 

 
৮. সের্গেই ব্রিন। বয়স: ৫১। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৩৮ বিলিয়ন ডলার।
সের্গেই ব্রিন ২০১৯ সালের ডিসেম্বরে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু এখনও বোর্ড সদস্য এবং একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
৯. আমানসিও ওর্তেগা। বয়স: ৮৯। দেশ/অঞ্চল: স্পেন। শিল্প: ফ্যাশন ও খুচরা বিক্রেতা। মোট সম্পদ: ১২৪ বিলিয়ন ডলার।
স্পেনের নাগরিক আমানসিও ওর্তেগা বিশ্বের অন্যতম ধনী পোশাক খুচরা বিক্রেতা।
 
১০. স্টিভ বলমার। বয়স: ৬৯। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১১৮ বিলিয়ন ডলার।
স্টিভ বলমার হলেন মাইক্রোসফটের সাবেক প্রভাবশালী প্রধান নির্বাহী (সিইও) যিনি ২০০০ থেকে ২০১৪ পর্যন্ত কোম্পানির নেতৃত্ব দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী