ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৮:২৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৮:২৫:৪৬ অপরাহ্ন
বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮
সাতক্ষীরার আশাশুনিতে ঈদের রাতে বিষাক্ত মদ পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মদ পানে অসুস্থ আরও ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।



মৃতরা হলেন তেতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)। অসুস্থরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, আশাশুনিসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 


স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, গত সোমবার ঈদের রাতে আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের কাঁদাকাটি গ্রামের তেতুলিয়া বাজার সংলগ্ন পঞ্চপল্লী মহাশ্মশানে বসে ১৫-১৬ বন্ধু মিলে মদ পান করেন। পরে রাতে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরে তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনজনের মৃত্যু হয়। অসুস্থদের অবস্থা আশঙ্কাজনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।’আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রসুন কুমার বলেন, আশাশুনি হাসপাতালে ভর্তি অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন অন্য হাসপাতালে মারা গেছেন। 

কমেন্ট বক্স