ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ১২:৩১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ১২:৩১:১০ অপরাহ্ন
রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীর ব্যস্ততম পয়েন্ট বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নগরে ফিরছেন হাজারো মানুষ।
ঈদের চতুর্থ দিনে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে একে একে ভিড়ছে বিভিন্ন প্রান্ত থেকে আসা লঞ্চগুলো। কিছুটা বাড়তি স্বস্তির আশায় আগে ভাগেই ঢাকায় ফিরছেন তারা। সবারই চোখে মুখে উচ্ছ্বাস আর স্বস্তি, যার পেছনের অন্যতম কারণ ভোগান্তিহীন ঈদ যাত্রা। 


একই দৃশ্য কমালাপুর রেল স্টেশনেও। বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো প্ল‍্যাটফর্মে ফিরছে ট্রেন। তবে অনেকের চোখে-মুখে দেখা গেছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ। এদিকে নৌ ও রেল পথের মতো সড়ক পথেও ঢাকা ফেরা শুরু করছেন যাত্রীরা। রাজধানীতে ফেরা যাত্রীরা বলেন, এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তির যাত্রা। যাত্রা পথে এবং লঞ্চ ব্যাবস্থাপনায় তারাও সন্তুষ্ট। এমন ঈদ যাত্রা যেন আগামীতেও করতে পারেন এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।


প্রতিটি লঞ্চে চার জন নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এবার লঞ্চ টার্মিনাল কোন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। কোনো রকম ভোগান্তি ছাড়াই যাত্রীরা রাজধানীতে ফিরছে।তবে ঈদের চতুর্থ দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে এখনো ঢাকা ছাড়ছে নগরবাসী। কেউ কেউ ঢাকার বাইরে বাড়তি পাওয়া ছুটি কাটাতে যাচ্ছেন।
 

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু