ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০১:২৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০১:২৩:১১ অপরাহ্ন
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ঈদের ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। তার পরও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৪ মিনিটে আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। সূচক অনুযায়ী, ৪৩১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে ইরাকের বাগদাদ। এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ৩৪৮। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এর স্কোর ২০৩।


 

এ ছাড়া ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর, পঞ্চম স্থানে ভারতের মুম্বাই, এর স্কোর হলো ১৬৬। এভাবে পর্যায়ক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভিয়েতনামের হ্যানয়, চীনের হ্যাংঝু ও নবম স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয়।



তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা